বই
হ্যাঁ, বাংলাদেশে বইয়ের ভালো বাজার গড়ে উঠেছে। নীলক্ষেতে প্রচুর বই আছে, আছে বাতিঘর-বিশ্বসাহিত্য কেন্দ্র, আছে পিবিএস। কিন্তু বিভিন্ন ঘরানার বা জনরার অসাধারণ বইগুলো নিয়মিতভাবে আছে কি? দয়াবশত কোনো কৌতূহলী ব্যক্তি বা গবেষক কিছু লিখছেন, আমরা তা পড়ছি। কিন্তু আমি শক্ড হই তখন, যখন চলচ্চিত্র, ডিজাইনিং, সংগীত বা রোবোটিকস নিয়ে বিশ্বমানের বইগুলো খুঁজতে যাই, পাই না! গুটিকয়েক বই সবখানে বিক্রি হচ্ছে বেশ। আমি বলছি না সেসব মানে নিচু। বরং তাতেও বেশ উঁচু দরের বই থাকতে পারে, আবার না-ও থাকতে পারে। বইয়ের সমঝদার এমন জায়গাগুলোতে অমন দুই একটা বই (ধরে নিলাম বেশ কিছু বই-ই) যা মেলে, তা-ও 'সমঝদারির' গুণে এত উঁচু দরের দামের যা কেবল 'দূর থেকে দেখাই যায়, কাছে গিয়ে ছোঁয়া যায় না'! পাঠক সমাবেশ, পিবিএস, প্রথমা প্রকাশন বা বেঙ্গল পাবলিকেশন্সের বই—এত দামের হবে কেন? বই তো সবার জন্যই! কম দামে বের করলে সেটা পৌঁছায় বেশি, সেবা প্রকাশনী সেটার একটা ভালো উদাহরণ। হয়তো তাদের অনেক যুক্তি থাকতে পারে, যেমন—যত দামই হোক, বইপাগলেরা কিনবেই বা আরো কিছু। কিন্তু সবারই বিশেষ করে বই ব্যবসায়ীদের সামাজিক দায়ব...







