'দেয়াল' ও একটি প্রামাণ্যচিত্রের কথা


হুমায়ূন আহমেদ স্যারের 'দেয়াল' পড়েছি। এটা অসমাপ্ত একটা উপন্যাস। তারপরও বিভিন্ন ধারণা স্পষ্টতর হয়েছে। খালেদ মোশাররফ বা আবু তাহেরের মতো বীরদের (লেখকের ভাষায়) কথা পড়তে গিয়ে থ্রিলারের চেয়ে কিছু কম মনে হয় নি। 


ইতোমধ্যে দেখে ফেলেছি ভানিয়া কেউলির 'Major Khaled's War'। ক্যাপ্টেন সালেকের কী দৃঢ়চেতা কথা-'I've given up about my family!'
ছাব্বিশ মিনিট উনিশ সেকেন্ডের ভিডিওটা বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বইয়ে এর ভিডিওর লিঙ্কটা উল্লেখ করে দেওয়া উচিত। প্রত্যেক বাংলাদেশির এই ডকুমেন্টারিটি দেখা অবশ্য কর্তব্য বলে মনে করি। আমাদের পূর্বপুরুষেরা কী পরিমাণ আত্মবিশ্বাসী আর স্ট্রেটফরওয়ার্ড ছিলেন সেটা সচিত্র বোঝা যাবে! 

ভিডিওটির লিঙ্ক: https://youtu.be/tsjTQLtIHEI

Comments