এক এবং একান্তর

আমার মধ্যে রাগ—
সেটা আমার ভেতর থাক।

              আমার ভেতর ভালো-লাগা
              আমার ভেতর দুঃখ-হ্রদের সাগা।

আমার মধ্যে আনন্দ
ভেতরই থাক বন্ধ? (কেমন!)

              গতির মাঝে হঠাৎ পতন
              সকাল-বিকাল যখন-তখন।


আমার মাঝে জটিলতা
সহবাসেই সরলতা।
মনের ভেতর নীরবতা
চেষ্টারত মনক্ষমতা।

              মনের যতো উথালপাতাল
              নিজেই পাগল, নিজেই মাতাল।

চমকে গিয়ে থমকে যাবে
সব আঁধারের খেলা,
স্রেফ একটা প্রশ্ন করি
ফের ফিরবে কি সেই বেলা?

Comments