সেই যে সেই ট্রেনশিশুটা!

সেই কবেকার কাহিনি...!

যখন ট্রেনে যাচ্ছি
  দেখি টুকটুকে এক পিচ্চি।
চোখে তাহার চশমা
  আর তার সাথে তার মা।
ট্রেনটা যখন দুলছে
  মেয়েটা তখন আঁকছে।
আঁকছে গাছ, আঁকছে ফুল
আঁকছে সে সব রঙিন ভুল।
একমনে আঁকছে সে
  শিল্পী শিল্পী লাগছে যে!


ছোট ছোট দুই চোখে
  কত কী যে দেখছে সে! (তাই না?)

আরে! ফোলা ফোলা গালের ভেতর
  জমছে কীসের অভিমান!
কচি মন আর মিষ্টি হাসি
  রইবে কি সব চির অম্লান?

তাকে দেখেই মনে পড়ে
  অন্য শিশুর কথা—
প্রতিক্ষণই চিরসবুজ—
  কী বকছি যা-তা?!

চটপটে এই নতুনকুঁড়ি
  হবে কি তার মতো?
হাসবে সে সারাটা ক্ষণ
  দুঃখ থাকুক যতো?

Comments