এক আলেমের কথা


এক ডায়েরি কিনতে গিয়েছি পুরোনো বইয়ের দোকান থেকে। রাজউক কলেজের সামনের মার্কেটটাতে জোব্বা-পরিহিত এক বিজ্ঞ আলেম বক্তৃতা করছেন। ইকবাল-রুমি-রবীন্দ্র-জীবনানন্দ ভাজা ভাজা করে ফেলছেন।
তিনি বলছিলেন, গবেষক ক্লিন্টন বি সিলি জীবনবাবুর জীবদ্দশায় জন্মালে বনলতার চিত্রকর নাকি নোবেল পেতেন। রবিবাবুর লেখা পড়লে বোঝা যায় এটা তাঁর। তবে জীবনবাবুর এক লেখার সাথে নাকি অন্য লেখা মেলানো যায় না (যদিও আমার কাছে 'রূপসী বাংলা' কাব্যগ্রন্থের কবিতাগুলোর কোনো কোনোটি প্রায় একই মনে হয়েছে!)। এই সাহিত্য সমালোচককে নিয়ে আমি মজা করছি না, বরং সমীহই হচ্ছে। 


ডায়েরি খুঁজতে খুঁজতে পেলাম ইঞ্জিল শরিফ, লেখা ঈসা মসীহ আল্লাহর পুত্র (আমি এটা বিশ্বাস করি না)। বইটা বিজ্ঞ আলেমের কাছে নিয়ে গেলাম, 'দেখেন, ইঞ্জিলের ভেতর বাইবেল ঢুকিয়ে দিয়েছে।' 
'ইঞ্জিল তো বাইবেলই।' 
'না, লেখাটা পড়েন।' 
তিনি পড়ে বললেন, 'এগুলো ধোঁকাবাজি। বাইবেল তো বেশিরভাগই পলের (সাধু জন পল) লেখা।' তারপর আবার শোনা গেল তাঁর জ্ঞানগর্ভ আলোচনা। মানুষটা বেশ ইন্টারেস্টিং!

Comments