ভালো লাগে পিবিএসের সমৃদ্ধ সংগ্রহ

জনৈকা রাজকুমারী একদা রিকশাযোগে কোথা হইতে কোথা যাইতেছিল‌, তাহা সে নিজেও জানে না। সে এমন যুগ, যে যুগে রিকশা চালু ছিল। পথিমধ্যে শান্তিনগর নামে এক জায়গায় আসিয়া থামিল। বিশ্রাম নিবে। হঠাৎ সে দেখিল এক মস্ত বড় বইঘর‌। সাইনবোর্ডে লেখা 'পিবিএস'। বইঘর সে বহুই দেখিয়াছিল। কিন্তু ঐ বইঘরের মতো ঋদ্ধ সংগ্রহে ঠাসা বইঘর সে তেমন দেখিয়াছে বলিয়া স্মরণ করিতে পারিল না। যেমন এই বইখানি। নীলক্ষেত-লালক্ষেত চষিলেও সম্মুখে এইরূপ বই মিলিবে না। আজিজ সুপারে মিলিলেও মিলিতে পারে।
রাজকুমারী ভাবিয়া-চিন্তিয়া দেখিল, ভালো জিনিস প্রচার করা উচিত। এতে প্রজাদিগের উপকার হইবে ব্যাপক! ক্ষুদ্র জীবনে বহির সঙ্গ বিশাল পাওয়া! ঐ কুকুর, ঐ গোবৎস, ঐ ব্যাঘ্র জ্ঞানের এই আনন্দযজ্ঞ করিতেছে না। মানুষ করিতেছে। কী বিশাল ব্যাপার! এই আনন্দে রাজকুমারী প্রজাদিগকে শরিক করিবে না, এমন রাজকুমারী সে একেবারেই নয়!

Comments